প্রথম পাতা →
ব্যবস্থাপনা কমিটি →
ব্যবস্থাপনা কমিটির বিবরণ
মহমুদা ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা
জনাবা আলহাজ্ব মোছাঃ মাহমুদা খাতুন
বানী
আমাদের সমাজের চারপাশে দেখা না দেখা, জানা-অজানা, চেনা-অচেনা অনেক বিপদগ্রস্থ মানুষ রয়েছে। সমাজে
এ সকল পিছিয়েপড়া সমস্যায় জর্জরিত সাধারণ মানুষগুলোর জন্য, আমরা কিছুই করতে পারি না । মানুষের সেবা
করার ইচ্ছা থাকলেও সেটা একক ভাবে কারো পক্ষে সম্ভব হয়তো হয়না। আমার ছেলে আধুনিক বহুমুখী সমাজ
সেবা সংস্থা (এবিএসএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ এই সংস্থাকে মানবসেবা
দানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমার ছেলের সঙ্গে দীর্ঘ সময়
ধরে মোঃ এস কে রুপম , মোঃ আব্দুল হান্নান , মোঃ আবু তালেব , মোঃ তানভীর ও মোঃ সুজাউল সহ আরও
অনেকেই এই সংস্থাকে টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। আমি সংস্থার সকল কর্মকর্তাকে
বলেছি , তোমাদের সংস্থায় যেহেতু ক্ষুদ্র ঋণ নেই , তোমরা শুধু সাধারণ মানুষের সেবা করার জন্য ন্যায্য মূল্যে
খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা নিম্ন আয়ের মানুষের দোড় গোড়ায় পৌছে দিয়ে হালাল ভাবে জীবিকা নির্বাহ
করতে চাও। তোমাদের এই সকল কার্যক্রম শুরু হলে হালাল উপর্জন হতে একটা অংশ মসজিদ-মন্দির সহ অসহায়
মানুষের মেয়ের বিয়ে ও প্রতিবন্ধিদের এককালীন সহায়তা করার জন্য তোমাদের বিশেষ ভাবে অনুরোধ করছি।
আমার জীবনদশায় কিম্বা আমার মৃত্যুর পর হলেও আশাকরি এই কাজটি তোমরা করবে ইনশাআল্লাহ। আমার
কথাগুলো শুনে তোমরা সকলে সম্মত হয়েছো এবং আমকে তোমরা ওয়াদা দিয়েছো, তোমরা আমার নামে মাহমুদা
ফাউন্ডেশন করার ইচ্ছা পোষন করায় আমার অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তার নিকট তোমাদের
সকলের দীর্ঘায়ু কামনা করি। তোমরা হালাল পথে ব্যবসা করে সাধারন মানুষদের সকল সেবা দিয়ে ও সকল
মানুষদের দোয়া নিয়ে অনেক বড় হও।
সার্বিক সহযোগীতায়ঃ-
*এম নবী এন্টারপ্রাইজ*